Bangladesh Mohila Awami League

শবনম জাহান শিলা

শবনম জাহান শিলা ১৯৬২ সালের ১৪ আগস্ট পুরান ঢাকাার ফরিদাবাদে জন্ম গ্রহণ করেন। 

তাঁর পিতা মোহাম্মদ আব্দুর জব্বার লস্কর এবং মাতা মমতাজ লস্কর। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তাঁর বাবা, মা এবং আত্মীয় স্বজনের অসাধারণ ভূমিকা ছিল। তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রগুলো সাহায্য এবং সহযোগিতা করেছেন। তার মা এবং খালা বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এবং তৃণমূল পর্যায়ে কাজ করেছেন
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনে তৎকালীন জগনাথ কলেজ থেকে ইসলামের ইতিহাস থেকে এমএ পাশ করেন। তিনি ঢাকার বিভিন্ন জায়গা বসবাস করার কারণে কয়েকটি স্কুলে অধ্যায়ন করেছেন এবং খিলগাঁও সরকারি হাইস্কুল থেকে এসএসসি ও আবুজার গিফারী কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
তিনি বড় হয়েছেন রাজনৈতিক পরিমন্ডলে, পারিবারিভাবে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি ও সমাজ সেবার সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে তিনি সংস্কৃতি অঙ্গনের সাথে থেকে রাজনৈতিক প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করেছেন। তিনি এক জন সঙ্গীত শিল্পীও ছিলেন। বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের প্রথম গ্রেডের শিল্পী ছিলেন। ছোট বেলা থেকে সংস্কৃতিক অঙ্গনে প্রচুর পুরস্কারও পেয়েছেন।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এর তৃণমূল থেকে তিনি রাজনীতি শুরু করেন। ওর্য়াড কমিটিতে ছিলেন, মহানগরে যুগ্ম সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন এবং শত শত কর্মী গড়েছেন। ২০২২ সালে ৬ষ্ট সম্মেলনের মাধ্যমে তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ মহিলা সমিতির কার্যকরী সদস্য হিসাবে অনেক দিন যাবত কাজ করছেন। এ ছাড়াও তিনি অলকমিউনিটি ক্লাব, ইনার উইল লায়নস ক্লাব, উত্তরা লেডিস ক্লাব, বঙ্গবন্ধু পরিষদ, জয় বাংলা সাংস্কৃতিক জোটের, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সক্রিয় সম্পৃক্ত থেকে কাজ করেছেন।
শবনম জাহান শিলা শিক্ষা ক্ষেত্রেও ব্যক্তিগতভাবে অবদান রেখেছেন, যার ফল স্বরূপ সমাজের ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আইনজীবি হয়েছেন।
বিগত ৩৫ বছর যাবত নারীদের নিয়ে রাজনীতি ও সামাজিক কাজ করে আসছেন। 

তাঁর স্বামী মীর মাহমুদ আলী ( দিলীপ) একজন সফল ব্যবসায়ী। তিনি এক পুত্র এবং এক কন্যা সন্তানের জননী।

Scroll to Top